1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পুলিশের লাঠিচার্জ-জলকামানে আউটসোর্সিং কর্মীরা ছত্রভঙ্গ

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

চাকরি স্থায়ী করার দাবিতে সড়ক অবরোধ করা আউটসোর্সিং কর্মীদের ওপর লাঠিচার্জ বরে ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। এতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

 

 

 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এর আগে সড়ক থেকে তাদের সরে যেতে অনুরোধ জানায় পুলিশ।

 

 

এরপরও সড়ক থেকে না সরলে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান ছুড়ে ও লাঠিচার্জ করে।

 

এদিন চাকরি স্থায়ীকরণের দাবিতে বিকেল ৩টার পর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীরা।

 

এতে তোপখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ পথের যানবাহনগুলো বিকল্প পথ হিসেবে শিক্ষাভবন হয়ে সচিবালয়ের সামনে দিয়ে গুলিস্তান জিরো পয়েন্টের দিকে যাতায়াত করতে থাকে।

 

এ সময় ওই এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

যানজট নিরসনে এসময় রমনা জোনের শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ উপস্থিত হয়ে মাইকে বারবার আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আপনারা অনুগ্রহ করে সড়ক ছেড়ে দেন। আপনাদের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। আপনারা সড়ক না ছাড়লে আমরা অ্যাকশনে যেতে বাধ্য হবো।

এ সময় অবরোধকারীরা উত্তেজিত হয়ে বলেন, দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়বো না। প্রয়োজনে আজ আমরা জীবন দেব, তবু দাবি আদায় না করে ঘরে ফিরব না।

পরে বিকেল ৫টার দিকে বাধ্য হয়ে জলকামান, টিয়ারশেল ব্যবহার ও লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com