1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পরিবারের সামনে গুলিবিদ্ধ ব্যবসায়ী, আতঙ্কে উত্তর মোহরা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে মো. ইউনুস (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। চাঁদা না দেয়ায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

শুক্রবার (০১ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইউনুস বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ইউনুস ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন ধরে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার রাতে ৪-৫ জন সশস্ত্র দুর্বৃত্ত তার বাসায় ঢুকে গুলি চালায়।

 

হামলার সময় তার হাত, মুখ ও হাঁটুতে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

 

ওসি আরও জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

পুলিশ বলছে, এই ঘটনার পেছনে চাঁদাবাজ চক্রের সম্পৃক্ততা পাওয়া গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com