1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গোদাগাড়ীতে ভাতিজা হত্যা: রাজধানী থেকে চাচা গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা রবিউল ইসলাম ওরফে রুবেল (৩৫) কে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৮ মে) দুপুরে র‌্যাব-৫ এর সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, শনিবার (১৮ মে) বিকেলে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করা হয়। তিনি গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মুহুরীর ছেলে এবং নিহত কাউসার আহমেদ রকির (২৫) আপন চাচা।

 

গত ১ এপ্রিল দুপুরে গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে নিজের অসুস্থ দাদিকে দেখতে যান অটোরিকশাচালক কাউসার আহমেদ রকি। এ সময় পূর্ব বিরোধের জেরে চাচা রবিউলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া দিয়ে রকিকে কুপিয়ে আহত করেন। পরে গুরুতর আহত অবস্থায় রকিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

ঘটনার পরপরই রবিউল আত্মগোপনে চলে যান। এ ঘটনায় গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। অবশেষে র‌্যাব-৫ এর একটি দল রাজধানীতে অভিযান চালিয়ে রবিউলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

গ্রেপ্তারের পর রবিউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার সকালে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com