1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গাজীপুরে স্ত্রীকে নিয়ে কথা কাটাকাটির পর প্রকৌশলীর মরদেহ উদ্ধার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকায় এক বাসা থেকে এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

 

নিহতের নাম শাহজাহান মিয়া (৪৭)। তিনি গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এনায়েতপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি কারখানায় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে তিনি কালিয়াকৈরের ছোট লতিফপুর এলাকায় মশিউর রহমানের বাসায় ভাড়া থাকতেন।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রবিবার রাতে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে তারা ঘুমিয়ে পড়েন। সোমবার ভোরে শাহজাহানের স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর খোঁজ না পেয়ে পাশের কক্ষে যান। সেখানে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামিল হাসান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com