1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গলায় ছুরি ঠেকিয়ে মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ঠাকুরগাঁও প্রতিনিধি: হাসিনুজ্জামান মিন্টু
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন অসহায় নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ভুক্তভোগী নারী তাঁর ভাইকে সঙ্গে নিয়ে থানায় এজাহার দায়েরের পর পুলিশ এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী আসমা খাতুন (২১) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সন্ধ্যারই গ্রামের এরশাদ আলীর মেয়ে। অসহায় আসমা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন।

গত সোমবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে থানার সামনের মেইন সড়ক থেকে স্থানীয় দুই ব্যক্তি—শওকত আলী ওরফে তরকারি (৪৫) ও নাজিরুল ইসলাম (৩৫)—প্রতারণার মাধ্যমে তাকে একটি চার্জার ভ্যানে তুলে অপহরণ করে। পরে তারা খুনিয়া দীঘি স্মৃতিসৌধসংলগ্ন বাঁশঝাড়ে নিয়ে গিয়ে গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে পর্যায়ক্রমে ধর্ষণ করে। প্রায় এক ঘণ্টা নির্যাতনের পর অভিযুক্তরা তাকে মেইন সড়কে ফেলে রেখে যায়। বাড়ি ফিরে আসমা ঘটনাটি তার মামাতো ভাই রেজাউল করিমকে জানান।

পরদিন (১০ সেপ্টেম্বর) রেজাউল অভিযুক্তদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

পরবর্তীতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী আসমা বাদী হয়ে অভিযুক্ত দুইজনের নামে রাণীশংকৈল থানায় এজাহার দায়ের করেন।

 

রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এজাহার দায়ের পরপরই অভিযুক্ত শওকত আলী ওরফে তরকারিকে গ্রেপ্তার করে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামি নাজিরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com