1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

গণধর্ষণ মামলার পলাতক আসামি মোবারক আলী গ্রেপ্তার

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার পলাতক আসামি মো. মোবারক আলী (৩৭)–কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

 

শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, মোবারক আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, তিনি লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার মোবারক আলী লোহাগাড়া থানার ঝাঁকুয়াবির পাড়ার বাসিন্দা এবং মো. ইউসুফের ছেলে।

 

গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোবারক আলীকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com