1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কৃষক দলের সভাপতি তরিকুলকে গুলি করে হত্যা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলাম (৫০) কে গুলি করে ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার দিকে উপজেলার ডহর মশিয়াহাটি গ্রামে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত তরিকুল ইসলাম ধোপাদি গ্রামের বাসিন্দা ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাছের একটি ঘের সংক্রান্ত বিরোধে বিকেলে একটি সালিশে অংশ নিতে গিয়েছিলেন তরিকুল। সালিশ চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

পরে তাকে জিম্মি করে স্থানীয় পিন্টু বিশ্বাসের বাড়ির একটি ঘরে নিয়ে গিয়ে তিন রাউন্ড গুলি করে ও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা নিশ্চিত করে মরদেহ ফেলে যায়।

 

তরিকুলের বন্ধু হাফিজুর রহমান অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাকে মোবাইলফোনে ডেকে ঘেরের চুক্তিপত্র করার কথা বলে ডহর মশিয়াহাটি গ্রামে নিয়ে যায়। সেখানেই পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

 

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com