1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন এলপি গ্যাসের বাজারে চলছে নজিরবিহীন নৈরাজ্য দেখার কেউ নেই। ইফতারি সামাজিক বন্ধন নয়, বরং একটি সামাজিক নীরব অভিচার বালিয়াডাঙ্গীতে আলুবাহী ভোটভোটির ধাক্কায় পুলিশের পিকআপ খাদে কলকলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন দিলোওয়ার হোসেন দুলা জন্নাথপুরে উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রথম ধাপে বহিস্কার আদেশ প্রত্যাহার দ্বিতীয় ধাপে বহাল ওসমানীনগরে মাওলানা কাজী রফিক আহমদ পীরের দাফন সম্পন্ন,বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে বালু খোকেদের বিরুদ্ধে অভিযানে এসিল্যান্ড রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

কদমতলীতে মা-মেয়েকে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫

রাজধানীর কদমতলী এলাকায় ১৫ বছর আগে গলায় ফাঁস দিয়ে মা-মেয়েকে হত্যার দায়ে সৎ ছেলেসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

 

রোববার (২০ জুলাই) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নার্গিস ইসলাম এ রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা এবং নুর আলম। তাদের মধ্যে আল আমিন ও মিরাজ রায় ঘোষণার সময় কারাগারে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আদালত তাদের আবার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপর আসামি নুর আলম পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

আসামিপক্ষের বিরুদ্ধে মামলা করে নিহতদের ভাই মনির হোসেন। অভিযোগপত্র অনুযায়ী, ২০১০ সালের ৮ মে পারিবারিক কলহের জেরে পূর্ব পরিকল্পিতভাবে ইয়াসমিন আলম এবং তার মেয়ে ইরিনা আলম তানহাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের সময় তাদের হাত-পা বাঁধা ছিল বলে জানা যায়।

 

তদন্ত শেষে একই বছরের ৩১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা ও অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। এরপর ২০২২ সালের ৮ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

 

বিচার চলাকালে মামলার মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সব শুনানি শেষে আদালত এই রায় দেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com