1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটের জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ মাদরাসা, মসজিদ ও হাফিজখানায় শিশু বলাৎকার ও নির্যাতনের শিকার,বাড়ছে উদ্বেগ! রাজশাহীতে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন, সভাপতি আজমল আলী ও সম্পাদক হুমায়ুন কবির বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের নতুন নেতৃত্বে মামনুন সভাপতি, সেক্রেটারি আহমেদ তানজিম রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার আজাদ বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন বড়লেখার শাহবাজপুরে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক এক ব্যক্তি। রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার

সিলেটের জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ

প্রতিনিধি: মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় নির্দেশনার আলোকে জাঁকজমকপূর্ণ আলোকসজ্জা পরিহার করে মানবিক ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এসব আয়োজন করে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদল।

দুপুর ১২টায় জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে উপজেলা যুবদলের উদ্যোগে আনন্দ র‍্যালি বের করা হয়। উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

 

উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখনের পরিচালনায় পথসভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মো. ইউসুফ, জহিরুল ইসলাম লেবু, সাদেক আহমেদ, রাসেল বক্স, রুহুল আমিন খান, লুতফুজ্জামান ছালিক, মুস্তাফিজুর রহমান তালুকদার মুহিত, আশরাফুজ্জামান বাদশা ও মোহাম্মদ আলী।

 

এ ছাড়া বক্তব্য দেন কলকলিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম আহমেদ ও সাধারণ সম্পাদক সুহেল মিয়া, পাটলী ইউনিয়ন যুবদলের সভাপতি সুলেমান মিয়া, মিরপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, রাণীগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি সাদিকুর রহমান সাদিক, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ মিজান, আশারকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মালিক খান ও সাধারণ সম্পাদক শামিম আহমেদ এবং পাইলগাঁও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

 

বক্তারা যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনে নিহত যুবদলের নেতাকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

 

বক্তারা বলেন, অতীতের আন্দোলন-সংগ্রামে যুবদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামীতেও দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।

সভাপতির বক্তব্যে আবুল হাশিম ডালিম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি সফল করায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব নেতাকর্মীর প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

র‍্যালিতে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, দিলু মিয়া ও শামসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি হারুনুর রশিদ ও সদস্যসচিব নাসিম আহমেদ রুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুনুর রশীদ ও সদস্যসচিব শামসুল ইসলাম জাবিরসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর পৌর যুবদলের উদ্যোগেও আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালি শেষে পৌর পয়েন্টে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক লিটন মিয়া। যুগ্ম আহ্বায়ক তারেক মিয়ার পরিচালনায় বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল মিয়া ও আবুল হোসেন রাব্বি। এ সময় পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথপুর পৌর পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার কর্মসূচির উদ্বোধন করেন। এতে যুবদলসহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও মুজিব জাহান রক্তকেন্দ্র, সিলেটের সংশ্লিষ্ট কর্মীরা রক্ত সংগ্রহ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

© All rights reserved © 2025-2026 www.skymediabd.com