1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন, সভাপতি আজমল আলী ও সম্পাদক হুমায়ুন কবির বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের নতুন নেতৃত্বে মামনুন সভাপতি, সেক্রেটারি আহমেদ তানজিম রাজশাহীতে মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ গ্রেপ্তার আজাদ বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নবনির্বাচিত কমিটিকে বিশ্বনাথ প্রেসক্লাবের অভিনন্দন বড়লেখার শাহবাজপুরে বিজিবির অভিযান, ইয়াবাসহ আটক এক ব্যক্তি। রাজশাহীতে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেপ্তার নেত্রকোনার দুর্গাপুরে প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা। মন্ত্রীর ছবি দিয়ে পোস্ট, দুই দিন পর কোম্পানীগঞ্জে পাথর ব্যবসায়ী আটক।

রাজশাহীতে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি: মো:গোলাম কিবরিয়া,( রাজশাহী জেলা)
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল ও একাধিকবার ধর্ষণের অভিযোগে মো. নাহিদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৫।

 

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করতেন। এভাবে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার গৃহবধূকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার অভিযোগ রয়েছে নাহিদের বিরুদ্ধে।

 

মামলার এজাহার অনুযায়ী, সর্বশেষ গত ১৯ অক্টোবর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এসআরবি জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-৫-এর একটি দল নাহিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার নাহিদ রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার সিহাবের মোড় এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com