1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন সিলেটে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাব! খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির রাজনীতিতে রুমিন ফারহানার অবস্থান নিয়ে নতুন আলোচনা সিলেটর বিশ্বনাথে সাংবাদিক মুন্নার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৫ সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ ! সিলেটের জগন্নাথপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান ও বৃক্ষরোপণ মাদরাসা, মসজিদ ও হাফিজখানায় শিশু বলাৎকার ও নির্যাতনের শিকার,বাড়ছে উদ্বেগ! রাজশাহীতে গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন, সভাপতি আজমল আলী ও সম্পাদক হুমায়ুন কবির বড়লেখা উপজেলা ছাত্র মজলিসের নতুন নেতৃত্বে মামনুন সভাপতি, সেক্রেটারি আহমেদ তানজিম

বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সম্প্রতি বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা করেছে। এই সুযোগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ উত্তর বাজার এলাকায় পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে কৃপা সিন্ধু দত্ত নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
এসময় পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযোক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের উদ্যেশ্যে বলেন, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি সংগ্রহ ও দৈনিক ট্রিপভিত্তিক বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি মজুদ না করার বিষয়ে সতর্ক করেন তিনি। পাশাপাশি জনসাধারণের উদ্যেশ্যে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া অবৈধ পন্থায় বাসা-বাড়িতে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য আহবান জানান। এ ধরনের মজুদ আইন পরিপন্থী এবং বাসা-বাড়িতে জ্বালানি সংরক্ষণ করলে যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, অবৈধভাবে পাম্প বন্ধ রেখে জ্বালানি মজুদ এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 www.skymediabd.com