সিলেটে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদারের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথপুর সাংবাদিক ফোরাম। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (১ নভেম্বর) বিকেলে সংগঠনের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক প্রতিবাদবার্তায় এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদবার্তায় জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি রিয়াজ রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আল আমীন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ন্যক্কারজনক ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের দায়িত্ব পালন এবং নাগরিকের তথ্য জানার অধিকারের ওপর সরাসরি আঘাত। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি হুমায়ুন কবীর ফরীদি, সহসভাপতি ও দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ফারুক আহমদ, সহসাধারণ সম্পাদক ও দৈনিক সকালের শিরোনাম পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ জামাল হোসাইন, দৈনিক সবুজ সিলেট পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মোঃ মুকিম উদ্দিন, অর্থ সম্পাদক ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আজকের দেশ বাংলা পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ বুলেটিন পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সাহাব উদ্দিন রাহুল এবং মানবাধিকার সম্পাদক ও বাংলা টাইম এন্ড ট্রিউন-এর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি শাকিল আহমদ।
এ ছাড়া কার্যকরী কমিটির সদস্য দৈনিক আধুনিক নিউজ-এর সম্পাদক বাবুল খান মুন্না, দেশ আমার অনলাইন পোর্টালের সম্পাদক মোঃ মঈন উদ্দিন, বিজয়ের কণ্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ইকবাল হোসাইন এবং সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া, দোলন মিয়া, আকমল হোসেন, জুবায়ের হোসেন, নাজিম উদ্দিন, নাঈম হোসাইন, জীবান তালুকদার ও নাঈম ফালাখ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ঘটনার তথ্য সংগ্রহ ও ছবি ধারণ করতে গিয়ে ইন্টার্ন চিকিৎসকদের হামলার শিকার হন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের স্টাফ রিপোর্টার নিবেন্দু তালুকদার। গত বুধবার রাত পৌনে ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অপারেশন থিয়েটারের সামনে এ ঘটনা ঘটে। হামলায় দুই সাংবাদিক গুরুতর আহত হন এবং তাঁদের শরীর রক্তাক্ত হয়।
অভিযোগ রয়েছে, সাংবাদিকদের ওপর হামলার পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা না করেই ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি শুরু করেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয় এবং চরম ভোগান্তিতে পড়েন চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা।
সাংবাদিকদের ওপর হামলার পাশাপাশি কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার বিষয়টিও উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।