1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আলোচনায় আব্দুল মতিন লাকি ত্যাগী নেতৃত্ব দেখতে চায় পৌরবাসী তাজপুর ডিগ্রি কলেজ তালামীযে ইসলামিয়ার ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার ক্রেতাদের উপচেপড়া ভিড় রায়পুর সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত পৌর কমিশনার প্রার্থী শামীম আহমদ এর ঈদ শুভেচ্ছা দুবাইয়ে বো’মা হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদকে দাফন সম্পন্ন রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সরকারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান, ফের আন্দোলনে যাবেন ৩৫ প্রত্যাশীরা

স্কাই মিডিয়া বিডি :
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে ৩২ করার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ৩৫ প্রত্যাশীরা। সংগঠকদের সঙ্গে আলোচনা করে পুনরায় আন্দোলনে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে বাংলানিউজের সঙ্গে একান্ত আলাপে আন্দোলনকারী একাধিক সদস্য এই তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, চাকরিতে বয়সসীমা ৩২ করা তাদের প্রত্যাশা ছিল না।

 

৩২ করার মধ্য দিয়ে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। ফলে পরবর্তীতে কী কর্মসূচি দেওয়া যায় তা নিয়ে তারা আজ সংগঠকদের সঙ্গে আলোচনা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানাবেন।

 

আন্দোলনের সংগঠক আরিফুল ইসলাম বলেন, সবাই মিলে এখনো কোনো আলোচনা করিনি। তবে একজন অ ৩৫ প্রত্যাশী হিসেবে আমি এই সিদ্ধান্ত ঘৃণাভরে প্রত্যাখান করলাম।

 

যারা এমন সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতি ঘৃণাভরে ধিক্কার জানাব। আমরা অবশ্যই আন্দোলনে যাব। যদি ৩৫ বছর করা না হয়, তাহলে আমরা উন্মুক্ত করে দেওয়ার আন্দোলনও ডাক দিতে পারি।

 

সংগঠক মামুন রশীদ রতন বাংলানিউজকে বলেন, আমরা অবশ্যই এই সিদ্ধান্ত মানব না; প্রতিবাদ করব। কারণ আমরা আন্দোলন করলাম ৩৫ বছরের জন্য, আমরা ভুক্তভোগী, তাহলে ৩২ বছর কার জন্য করা হলো। যারা সুবিধাভোগী তারাই এই সুবিধা পাবে।

তিনি বলেন,  বিশাল একটা প্রজন্ম এই ট্র্যাপে পড়ে আছে। তারা চাচ্ছে ৩৫। কিন্তু তা বাস্তবায়ন না করে ৩২ করা হলো। আমরা সবাই বসে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত আমাদের পক্ষে আসেনি। বসে সিদ্ধান্ত নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা দেব।

প্রসঙ্গত,সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘ ১২ বছর থেকে একদল শিক্ষার্থী আন্দোলন করছেন। আজ বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠকে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2025-2026 skymediabd.com