রাজশাহীর মোহনপুরে গণ-অভ্যুত্থানের বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোহনপুর উপজেলা জামায়াতে ইসলামী** একটি বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
মোহনপুর উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক জিএম আব্দুল আওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা এফএম ইসমাইল আলম আল হাসানী,সূরা ও কর্ম পরিষদ সদস্য,
রাজশাহী জেলা, নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা হাসান আলী, নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা,আব্দুল গোফুর মৃধা (সেক্রেটারি),মাস্টার আব্দুল আজিজ (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যুব বিভাগ সভাপতি),শরিফুল ইসলাম (সাধারণ সম্পাদক, কেশর হাট বণিক সমিতি),শাহ জামাল,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহনপুর উপজেলা,আবু বক্কর সিদ্দিক (সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন মোহনপুর উপজেলা), ক্বারি হাবিবুর রহমান সহ অন্যান্য জামায়াতের নেতৃবৃন্দ ও কর্মীরা।
সভায় বক্তারা শহীদ শরিফ ওসমান হাদি-এর জীবন ও কর্মের উপর আলোচনা করেন এবং দেশের জন্য তার আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা শেষে শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়
এতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।