1. live@www.skymediabd.com : news online : news online
  2. info@www.skymediabd.com : স্কাই মিডিয়া বিডি :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা বড়লেখায় নিসচা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল ফেঞ্চুগঞ্জে এনজিএফএফ স্কুল অ্যালামনাইয়ের ইফতার ও দোয়া মাহফিল জনগনের প্রত্যাশা পূরণে নিজের শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও পুরন করব। বিশ্বনাথে এমপি লুনা। জগন্নাথপুর পৌর নির্বাচনে আলোচনার শীর্ষে তরুন নেতা রাজু আহমদ। বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই আমিরাতে ইরানের হামলায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি ; সভাপতি আরমান হোসাইন, সেক্রেটারী পারভেজ হোসাইন

বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬

সম্প্রতি বৈশ্বিক অস্থিরতা ও ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের ব্যাপক ওঠানামা করেছে। এই সুযোগে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পৌর শহরের হাজীগঞ্জ উত্তর বাজার এলাকায় পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে কৃপা সিন্ধু দত্ত নামে এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।
এসময় পেট্রোল পাম্প বন্ধ রাখা এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযোক্ত ব্যক্তিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্টদের উদ্যেশ্যে বলেন, সরকারের নির্ধারিত নিয়ম অনুযায়ী জ্বালানি সংগ্রহ ও দৈনিক ট্রিপভিত্তিক বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। অবৈধভাবে জ্বালানি মজুদ না করার বিষয়ে সতর্ক করেন তিনি। পাশাপাশি জনসাধারণের উদ্যেশ্যে তিনি বলেন, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তাছাড়া অবৈধ পন্থায় বাসা-বাড়িতে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য আহবান জানান। এ ধরনের মজুদ আইন পরিপন্থী এবং বাসা-বাড়িতে জ্বালানি সংরক্ষণ করলে যেকোনো সময় অগ্নিকাণ্ডসহ ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, অবৈধভাবে পাম্প বন্ধ রেখে জ্বালানি মজুদ এবং জ্বালানি তেল যথাযথভাবে বিক্রয় না করার বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© All rights reserved © 2025-2026 skymediabd.com