মৌলভীবাজারের বড়লেখায় থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বড়লেখা থানা পুলিশের পরিচালিত পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বড়লেখা উপজেলার পাটনা গ্রামের সফিক উদ্দিনের ছেলে জুনেদ আহমদ (৩৫), পূর্ব শাহবাজপুরের পিরর টিলা এলাকার বখত আলী ও তার স্ত্রী ফাতারুন নেছা, সায়পুর গ্রামের সৈয়দ সামছু মিয়ার ছেলে সৈয়দ ইমরান হোসেন এবং শ্রীধরপুর গ্রামের মৃত তাহির আলীর স্ত্রী ছমিরুন নেছা।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত পাঁচজন বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। অভিযান শেষে তাদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরে শনিবার যথাযথ পুলিশি নিরাপত্তায় গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।