সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট আইনজীবী ডক্টর মো. এম. আর. খালেদ তুষার সম্প্রতি জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
গতকাল বুধবার দুপুরে তিনি জগন্নাথপুর নলজুর নদীর উপর নির্মাণাধীন আর্চ সেতু ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। সেতুর কাজের অগ্রগতি নিয়ে উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. সোহরাব হোসেনের সঙ্গে আলোচনা করেন এবং সেতুর কাজ দ্রæত সম্পন্ন করার প্রতিশ্রুতি নেন। তিনি সাংবাদিকদের জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ায় জনসাধারণের ভোগান্তি হচ্ছে, তবে প্রকৌশলী আশ্বাস দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।
সর্বভারতীয় সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আক্তারুজ্জামানের সঙ্গে বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায় তাঁকে শিক্ষক সংকটের বিষয়টি অবহিত করেন। ড. খালেদ তুষার জানান, গণিত শিক্ষকসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর শিক্ষক সংকটের কারণে ফলাফল সন্তোষজনক নয়। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিক্ষক সংকট দ্রুত সমাধানের চেষ্টা করবেন এবং প্রধান শিক্ষককে দ্রুত অভিভাবক সভা করার অনুরোধ জানান। তিনি অভিভাবক সভায় উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেন।
এছাড়াও ড. খালেদ তুষার সাংবাদিকদের বলেন, জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে তিনি স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও স্কুল কর্তৃপক্ষকে কার্যকর সমন্বয় করতে উৎসাহিত করেন, যাতে জনগণের সুবিধার্থে দ্রুত ও স্থায়ী সমাধান নিশ্চিত করা যায়।